1. admin@doeltv.com : admin :
ময়মনসিংহে অনুমোদনহীন যান চলাচলে নিষেধাজ্ঞা - OnlineTV
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে অনুমোদনহীন যান চলাচলে নিষেধাজ্ঞা

জুবায়ের খন্দকার, চীফ রিপোর্টার ময়মনসিংহঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পঠিত
শেয়ার করুন

ময়মনসিংহে সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন এবং অনুমোদনহীন যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহন সড়ক ও মহাসড়কে চলাচল থেকে বিরত রাখতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ লাঘবে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল এবং অন্যান্য ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহন সড়ক ও মহাসড়কে চলাচল থেকে বিরত রাখতে বলা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022