1. admin@doeltv.com : admin :
পাঁচবিবির নাকরগাছি বুড়াবুড়ী মাজারের বার্ষিক মাহফিলের লক্ষে সভা অনুষ্ঠিত - OnlineTV
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

পাঁচবিবির নাকরগাছি বুড়াবুড়ী মাজারের বার্ষিক মাহফিলের লক্ষে সভা অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবি-হিলি পাকা রাস্তার পাশে অবস্থিত ঐতিহ্যবাহী নাকুরগাছি বুড়াবুড়ীর দরগাহ্ দারুসসুন্নাহ্ হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং মাজারে আগামী ১১ এপ্রিল বার্ষিক ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার দুপুরে মাজার শরীফ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মোতালেব মন্ডলের সভাপতিত্বে এ সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এসময় উপস্থিত ছিলেন মাজার কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ রবিউল ইসলাম সরদার, যুগ্ম-সম্পাদক মোঃ আঃ রশিদ সরদার, দপ্তর সম্পাদক মোঃ মিরশহিদ আকন্দ, সহ-দপ্তর সম্পাদক মোঃ লাবু সরদার, মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ জাহিদুল ইসলাম ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সহ এলাকার মুসল্লিগণ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022