এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ডিজিএফআইয়ের সাবেক পরিচালক বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির একটি সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকেআটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগদান করেন।
জানা গেছে, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৯ সালের ৫ নভেম্বর তিনি চাকরি থেকে বরখাস্ত হন।