1. admin@doeltv.com : admin :
‎পাঁচবিবিতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন - OnlineTV
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭০ বার পঠিত
শেয়ার করুন

মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৭ শে মার্চ শুক্রবার বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ডের দমদমা মাষ্টার পাড়া মহল্লায় অনুষ্ঠিত হয়।

‎বিশিষ্ট ক্রীড়ানুরাগী আঃ রহিম মালিতার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাল বিহারী পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহাবুদ্দিন আহম্মেদ।

‎এলাকর যুবক বিশিষ্ট ব্যবসায়ী আসাদুর রহমান সাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। তিনি বলেন,একমাত্র খেলাধুলায় পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। আপনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি সব সময় আপনাদের পাশে আছি এবং সব রকম সহযোগিতা আমার অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনর রশীদ সজল ও ঔষধ ব্যবসায়ী আলাল হোসেন প্রমুখ।

‎শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022