ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি পিরোজপুর জেলার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আব্দুল মান্নান হাওলাদার (৮৬) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে কারারক্ষিরা ওই বন্দিকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, ওই আসামির বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হেতালিয় গ্রামে। ভান্ডারিয়া থানার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ছিলেন। তার কয়েদি নম্বর ৭২৯০/এ।