1. admin@doeltv.com : admin :
পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের সভাপতি-পল্টু, সম্পাদক-আরিফ নির্বাচিত - OnlineTV
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের সভাপতি-পল্টু, সম্পাদক-আরিফ নির্বাচিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের (২০২৬-২৭) ১’বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। পাঁচবিবির এক সময়ে সাবেক মুখর ফুটবলার প্রীতি রঞ্জন দাস পল্টু সভাপতি ও ফুটবল মাঠের আর এক জাদুকর মোঃ আরিফুল রহমান আরিফ সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মাঠের আর এক পরিচ্ছন্ন খেলোয়াড় মোঃ বাবুল হোসেন নির্বাচিত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবি রেলস্টেশন সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটির নামের তালিকা ঘোষণা করা হয়। ক্লাবের প্রধান উপদেষ্টা পাঁচবিবির কৃতি সন্তান ও ২’জন সাবেক ফুটবলার মোঃ আনোয়ার হোসেন দোলন ও মোঃ জাহিদুর রহমান অশ্রু পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশ সংসদের আগামী (২০২৬-২৭) বছরের ২৮ সদস্যের নতুন কমিটির নামের তালিকা ঘোষণা করেন। এ কমিটির সহ-সভাপতি হলেন মোঃ সেলিম রেজা জিন্ন, হারুনুর রশিদ হারুন ও মোঃ আরশাদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক ও মোঃ ফিরোজ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও মোস্তাফিজুর রহমান বাবু, ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াসিন হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মিথুন মোতালেব (মাস্টার), কোষাধক্ষ্য মোঃ মনিরুজ্জামান মঞ্জু , সহ-কোষাধক্ষ্য শ্রী রবি উড়াও, প্রচার সম্পাদক মোঃ মাসুদ হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রকি, দপ্তর সম্পাদক মোঃ শফিউল ইসলাম, সদস্য সচিব নির্বাচিত হয় সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার একমাত্র পথিক মোঃ মেহেদী হাসান, এছাড়া সাধারণ সদস্য হয়েছেন আজাদ মন্ডল, ইউনুস আলী, হেলাল উদ্দিন, আজিম হোসেন, শ্রী কাজল রায়, মহাব্বত আলী ও মাসুদ রানা।

একই সঙ্গে আকতার হোসেন বকুলকে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের মিডিয়া ব্যক্তিত্ব ও ধারাভাষ্যকার হিসাবে মোঃ মিজানুর রহমান মিজানকে মনোনিত করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022