জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ছোট মানিক গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী, প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল সন্ধ্যায় ছোটমানিক যুব সমাজের আয়োজনে বড়মানিক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে খেলা বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল। এসময় ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছোটমানিক যুব সমাজের নেতৃবৃন্দ।
এর আগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ও অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মঞ্জুরুল রশিদ মজনু মোল্লা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।