1. admin@doeltv.com : admin :
বাগজানা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীর সাথে ঈদ উদযাপন - OnlineTV
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বাগজানা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীর সাথে ঈদ উদযাপন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রাজু মাষ্টার দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ উদযাপন করেন। ঈদের পরদিন উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজে ঈদের আনন্দ উপভোগ ও ভাগাভাগি করতে কিছু সময় অতিবাহিত করেন।

একইসঙ্গে ব্রীজে আসা বিভিন্ন এলাকার ঈদে ভ্রমণ পিপাসুরা যাতে নির্বিঘ্নে ঘোরাফেরা করে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারে এজন্য তিনি সকল নেতাকর্মীদের নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল কর্মী মোঃ মামুন খাঁন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা মোঃ মেসবাউলুম উলুম মেসবা, ইউনিয়ন যুবদল কর্মী মোঃ রাজিব হোসেন, ইলিয়াস হোসেন ও আইয়ুব হোসেন সহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022