জয়পুরহাটের পাঁচবিবিতে জমকালো আয়োজন পৌরসভার বটতলী দারুল ইসলাহ্ একাডেমীর প্রাক্তন খেলোয়ারদের উদ্যোগে একাডেমী প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী,ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২২শে মার্চ রবিবার সকাল ১০টায় উক্ত একাডেমী প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল বাশার।
২০১৭ সালের প্রাক্তন ছাত্র শাহিনুর হাসান হৃদয় এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট -১ আসনের এম পি জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরার অন্যতম সদস্য জননেতা ডাক্তার ফজলুর রহমান সাঈদ।
আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও একাডেমির সহকারী প্রধান শিক্ষক হাসিবুল আলম লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান অশ্রু,রংধনু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম নয়ন ও ২০১১ সালের প্রাক্তন ছাত্র রাফিউল ইসলাম প্রমূখ। শেষে বলে ব্যাট মেরে এ শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।
৬ ওভারের এই শর্ট পিস টুর্নামেন্টে মোট ১৬ টি টিম অংশগ্রহণ করে। টুর্নামেন্টটি পরিচালনা করেন, একাডেমির ক্রীড়া শিক্ষক আব্দুর রশিদ প্রামানিক ডাবলু। খেলা শেষে দ্বিতীয় পর্বে সন্ধ্যায় বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।