1. admin@doeltv.com : admin :
পাঁচবিবিত এলবিপি ক্রিকেট প্রিমিয়ার লীগ-২৬ এর উদ্বোধন - OnlineTV
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

পাঁচবিবিত এলবিপি ক্রিকেট প্রিমিয়ার লীগ-২৬ এর উদ্বোধন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫২ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এলবিপি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে-২৬ এর শুভউদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ১৬’টি ক্রিকেট দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

২২শে মার্চ রবিবার ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সকালে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে ক্রিকেট টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন , ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন , পাঁচবিবির কৃতি সন্তান ঠাকুরগাঁওয়ে কর্মরত সহকারী জেলা ম্যাজিস্ট্রেট ( এডিএম) গোলাম ফেরদৌস রহমান , উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি সোনালী অতীতের প্রধান উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোজাফ্ফর রহমান সাজা, বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, এলবিপি প্রিমিয়ার লীগের আয়োজক কমিটির রিপন আকন্দ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম নয়ন প্রমুখ।

পাঁচবিবির কৃতি সন্তান ঠাকুরগাঁওয়ে কর্মরত সহকারী জেলা ম্যাজিস্ট্রেট এডিএম গোলাম ফেরদৌস রহমান পাঁচবিবির ইনডোর স্টেডিয়ামটি ঘুরে দেখেন ও সকলের খোঁজ-খবর নেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022