জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে ২৯ বোতল ফেন্সিডিল সহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
১৮ মার্চ বুধবার দুপুরে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া এলাকা থেকে মাদক ক্রয় বিক্রয়ের সময় হাতে নাতে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার মাদক কারবারীরা হলো উপজেলা পশ্চিম রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের মোঃ রুবেল হোসেন (৪৬) ও একই গ্রামের মোঃ মকবুল হোসেনের পুত্র মোঃ আবু তালেব (৩৬)।
গ্রেফতারকৃদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব জানায়।