জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় আব্দুল ওয়াহেদ খান (৭০) সাবেক মাদ্রাসা শিক্ষক ও ৯০ এর তুখোর ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাগজানা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা এবং মহব্বতপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ছিলেন।
জানা যায়, গত ১৮ মার্চ সকাল ১১টার দিকে বাগজানা বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইকের সাথে ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুল ওয়াহেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের ৯০-এর আন্দোলনের একজন নেতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার নামাজে জানাজা আগামীকাল বাদ জুমা বাগজানা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।