1. admin@doeltv.com : admin :
নকলায় ছয় শতাধিক অসহায়দের হাতে হেলথ কেয়ার সেন্টারের ঈদ উপহার - OnlineTV
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

নকলায় ছয় শতাধিক অসহায়দের হাতে হেলথ কেয়ার সেন্টারের ঈদ উপহার

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২ বার পঠিত
শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় ছয় শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শত শত হতদরিদ্র মানুষ।

মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী উপজেলার গনপদ্দী এলাকায় অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টার প্রাঙ্গনে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৭০০ জন অসহায় মানুষের মাঝে কাপড়, লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার পেয়ে অনেক সুবিধাবঞ্চিত মানুষ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, ঈদের সময় এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি বয়ে আনে এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহায়তা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে মানবিক উদ্যোগে এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ আরও উজ্জ্বল হয়ে উঠবে। তিনি এমন উদ্যোগকে সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের ম্যানেজার শরিফুল ইসলাম এবং প্রতিষ্ঠানের সদস্য মনিরুজ্জামান আপেল। তাদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় নারী-পুরুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022