1. admin@doeltv.com : admin :
নকলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল - OnlineTV
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

নকলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরের নকলায় ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাব-এর উদ্যোগে ইসলামিক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌরসভার বাইপাস মোড়ের এক রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও সকল শহীদদের আত্মার মাগফিরাত, মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক স্কলার হাফেজ মাওঃ দৈনিক জবাবদিহির উপজেলা প্রতিনিধি মাহদি হাসান।

অনুষ্ঠানে স্বশরীরে অংশ গ্রহন করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের দিনের প্রতিনিধি দেলোয়ার হোসেন ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক যায়যায়দিন ও দ্যা ডেইলী অভজারবারের প্রতিনিধি শফিউল আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক দৈনিক অধিকরণের প্রতিনিধি ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ ও দ্যা ডেইলী মুসলিম টাইমসের প্রতিনিধি সেলিম রেজা, সাহিত্য সম্পাদক দৈনিক কলিকালের নির্বাহী সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলী পোস্টের প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ ও দ্যা ডেইলী কান্ট্রি টুডের প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজন, কার্যকরী সদস্য দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ তৌহিদুজ্জামান কিবরিয়া, দৈনিক সংগ্রামের প্রতিনিধি রেজাউল হাসান সাফিত, দৈনিক দেশ বুলেটিনের প্রতিনিধি মোশাররফ হোসেন শ্যামল, সাপ্তাহিক মুক্ত বাংলার প্রতিনিধি সুজন মিয়া; সদস্য দৈনিক এশিয়া বাণী ও দ্যা ডেইলী ফিনেনসিয়াল পোস্টের প্রতিনিধি হাসান মিয়া, দ্যা ডেইলী নিউজ মেইলের প্রতিনিধি গোলাম আহমেদ লিমন, দৈনিক ইনকিলাব ও দ্যা ডেইলী ট্রাইব্যুনালের উপজেলা প্রতিনিধি হেলাল উদ্দিন বাবু, দৈনিক কলিকালের সম্পাদক তারেক আহসান, দৈনিক আজকের দর্পনের প্রতিনিধি জাহাঙ্গীর মো. আদেল; সহযোগী সদস্য তালাশ বিডির প্রতিনিধি আয়েশা সিদ্দিকা লাকী, দৈনিক আজকের আলোকিত সকালের জেলা প্রতিনিধি জেসমিন জাহান দীপ্তি, দৈনিক চৌকসের প্রতিনিধি লিখন মিয়া, দৈনিক জাতীয় অর্থনীতির প্রতিনিধি আমানুল্লাহ মীর আসিফ ও দৈনিক আজকের আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি মো. শহিদুল্লাহ। এছাড়া জরুরি প্রয়োজনে উপজেলার বাহিরে অবস্থান করায় অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশগ্রহন করেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন ও দ্যা মরনিং গ্লোরির প্রতিনিধি নূর হোসেন, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি নাহিদুল ইসলাম, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক অন্যধারার প্রতিনিধি আসাদুজ্জামান সৌরভ; সদস্য দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের প্রতিনিধি মোফাজ্জল হোসেন, দৈনিক জনতার প্রতিনিধি আশিকুর রহমান জুয়েল, দৈনিক পল্লী কণ্ঠ প্রতিদিনের প্রতিনিধি মমিনুল ইসলাম সুমন, দৈনিক কলিকালের প্রতিনিধি তৌহিদুর রহমান জুয়েল, চাষী সেবার সম্পাদক জিয়াউল হক জুয়েল, দৈনিক খবরের পাতার প্রতিনিধি সুমন আহমেদ ও দ্যা ডেইলী বাংলাদেশ এক্সপ্রেসের প্রতিনিধি মোহাম্মদ শীমানুর রহমান সুখন প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ সময় নকলা প্রেসক্লাবের সদস্যরা সমাজের উন্নয়ন ও সাংবাদিকতার নৈতিকতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সরকারের সকল উন্নয়ন ও সম্ভাবনা এবং কর্ম এলাকার অসঙ্গতি সমূহ নিজ নিজ গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022