1. admin@doeltv.com : admin :
সৌদিতে আজ শাওয়ালের চাঁদ দেখা নিয়ে অনিশ্চয়তা, কারণ জানাল পর্যবেক্ষণ কেন্দ্র - OnlineTV
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সৌদিতে আজ শাওয়ালের চাঁদ দেখা নিয়ে অনিশ্চয়তা, কারণ জানাল পর্যবেক্ষণ কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত
শেয়ার করুন

চলতি বছরের পবিত্র রমজান মাস শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। তাই শাওয়াল মাসের নতুন চাঁদ দেখাকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিমপ্রধান দেশগুলো। তবে দেশটির বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মেঘলা আবহাওয়ার কারণে আজ চাঁদ দেখা চ্যালেঞ্জিং হতে পারে।

তুমাইর, সুদাইর ও আল-হারিক পর্যবেক্ষণ কেন্দ্রগুলো থেকে জানানো হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখার সম্ভাবনা কমে গেছে। বিশেষ করে তুমাইর ও সুদাইরে আকাশ পুরোপুরি মেঘে ঢেকে থাকায় খালি চোখে চাঁদ শনাক্ত করা কঠিন হতে পারে। একই ধরনের পরিস্থিতি দেখা গেছে আল-হারিকেও। অন্যদিকে দাম্মাম পর্যবেক্ষণ কেন্দ্র, যেখানে সাধারণত প্রথম দিকেই চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়, সেখানেও মেঘলা আকাশ পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করতে পারে।

এদিকে চাঁদ দেখার প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে সূর্যাস্তের সময়সূচিও ঘোষণা করা হয়েছে। দাম্মামে সূর্যাস্ত বিকেল ৫টা ৫০ মিনিটে, আল-উয়াইনা ও আল-হারিকে ৬টা ৫ মিনিটে, তুমাইরে ৬টা ৭ মিনিটে এবং হাওতাত সুদাইরে ৬টা ৮ মিনিটে। এছাড়া শাকরা, বুরাইদাহ, হাইল, মদিনা, মক্কা ও তাবুকেও ভিন্ন ভিন্ন সময়ে সূর্যাস্ত হবে, যার পরপরই চাঁদ দেখার কার্যক্রম শুরু হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখা নিশ্চিত হওয়ার ওপর নির্ভর করেই শাওয়াল মাসের শুরু এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হবে। এজন্য পর্যবেক্ষক ও সাধারণ জনগণকে নির্ধারিত সময় অনুসরণ করে আকাশ পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

সূত্রঃ- গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022