রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। কেননা, জুলাই গণহত্যার সময় রাষ্ট্রপতি নিরব ভূমিকা পালন করেছেন- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার ১৩ মার্চ এনসিপির ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় নাহিদ বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন। তাকে অভিশংসনের পর গ্রেপ্তারের আওতায় এনে বিচার করতে হবে। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে।
সংসদে ওয়াক আউট প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদল ওয়াক আউট করতে চায়নি। কিন্তু জুলাইয়ের আকাঙ্খার সঙ্গে জাতীয় সংসদে রাষ্ট্রপতি চুপ্পুকে বক্তব্য দেয়া কোন ভাবেই যায় না।