1. admin@doeltv.com : admin :
পাঁচবিবিতে গাভীর মরণোত্তর বিমা প্রদান - OnlineTV
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

পাঁচবিবিতে গাভীর মরণোত্তর বিমা প্রদান

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০ বার পঠিত
শেয়ার করুন

স্বামী-সন্তান সহ কোহিনুর বেগমের অভাবের সংসার। ভবিষ্যত জীবনে বিপদের কথা ভেবে কোহিনুর ব্র্যাক এনজিওতে একটি ৪০’হাজার টাকা মূল্যের গাভী কিনে বিমা করেন। লালন পালনের এক পর্যায়ে হঠাৎ তার গাভীটি মারা যাওয়া। পরে ব্র্যাক কর্তৃপক্ষ গাভীর মরণোত্তর বিমাদাবির ৩৬’হাজার টাকা প্রদানের উদ্যোগ নেয়। জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর ইউপির নান্দাশ গ্রামে কোহিনুরের বাড়ি।

বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মহির উদ্দিন ও জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ মোঃ রোস্তম আলী কোহিনুরকে বিমার টাকা দেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ গোলাম রব্বানী, জেলা সমন্বয়ক মোঃ আরিফূল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক উজ্জ্বল কুমার সরকার, মোঃ আলিমুজ্জামান, জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুল বারিক, এলাকা ব্যাবস্থাপক মোঃ মোস্তফা জামান ও মোঃ নবীবুর রহমান সহ এলাকার শতাধিক ব্র্যাকের নারীপুরুষ সদস্য।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022