1. admin@doeltv.com : admin :
নকলায় অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছে দিল সিএনএস বাংলা ফাউন্ডেশন - OnlineTV
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নকলায় অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছে দিল সিএনএস বাংলা ফাউন্ডেশন

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৩ বার পঠিত
শেয়ার করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সিএনএস বাংলা ফাউন্ডেশন।

এরই ধারাবাহিকতায় সোমবার (৯ মার্চ) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার গরিব, অসহায় ও এতিম পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সিএনএস বাংলা ফাউন্ডেশনের নকলা উপজেলা সমন্বয়কারী সারোয়ার হোসেন (রবিন) নিজে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, তেল, চাল, সাবান, সেমাই, আলু, গুঁড়া দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

রমজান মাসে অসহায় পরিবারগুলোর ইফতারের কষ্ট লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় ফাউন্ডেশনটি।

ইফতার সামগ্রী পেয়ে এক উপকারভোগী বলেন, রমজান মাসে অনেক সময় ইফতারের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। সিএনএস বাংলা ফাউন্ডেশন আমাদের বাড়িতে এসে যে সহায়তা করেছে, তাতে আমরা অনেক উপকৃত হয়েছি। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022