1. admin@doeltv.com : admin :
‎পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন - OnlineTV
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭ বার পঠিত
শেয়ার করুন

‎আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও এমপাওয়ার হার প্রকল্পের আওতায় বন্ধনের যৌথ আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এম এস এফ) এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ রবিবার দুপুরে প্রথমে একটি র‍্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদ। মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, কারিগরি কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার,তথ্য সেবা কর্মকর্তা শাহনেওয়জ ফেরদৌস, নারী উদ্যোক্তা হীরা খাতুন, জেন্ডার ইকুইলিটি ফোরামের সভাপতি খালেদা আক্তার বিজলি, সম্পাদক ললিতা রানী,সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ডক্টর সাজ্জাদুল বারী ও উপজেলা ফ্যাসিলেটেটর বিপ্লব আলী প্রমুখ। এর আগে সকালে জয়পুরহাট জিরো পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022