1. admin@doeltv.com : admin :
‎পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ জন জয়িতা নারীকে পামডো'র সংবর্ধনা - OnlineTV
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ জন জয়িতা নারীকে পামডো’র সংবর্ধনা

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫ বার পঠিত
শেয়ার করুন

আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইষ্ট ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (পামডো) উদ্যোগে ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফ ই এস) এর সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়কে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পামডো’র নির্বাহী পরিচালক হৈমন্তী সরকার।

‎এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মোহাম্মদ রায়হান, জেলা ব্র্যাক কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম ও পামডোর জেনারেল ম্যানেজার মোঃ শাহাবুর রহমান প্রমুখ।
‎শেষে তৃণমূল রাজনীতি, সমাজসেবা, ক্রিড়া ও তৃণমূল সংগঠন থেকে বিশেষ অবদান রাখায় উপজেলার ভগবতী টপ্য, নিলুফার ইয়াসমিন, ভারতি রাণী,জয়িতা মালো ও সাবিনা মালোসহ ৫ জন জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022