1. admin@doeltv.com : admin :
শেরপুরে বিজিবির অভিযান: পিকআপ ভর্তি মদ সহ আটক-১ - OnlineTV
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শেরপুরে বিজিবির অভিযান: পিকআপ ভর্তি মদ সহ আটক-১

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরের সীমান্তবর্তী দুধনই টু ধানশাইল গামী
সড়ক থেকে একটি হলুদ রঙের পিকআপ ভর্তি 
৫৪৫ বোতল ভারতীয় ব্যান্ডের মদ সহ আকাশ (৩৬) নামের এক যুবককে আটক করেছে কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির সদস্যরা।
 
৮ ই মার্চ রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার কাংশা  ইউনিয়নের গুরু চরণ দুধনই নামক এলাকার পানবর টু ধানশাইল সড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় মদ সহ আকাশ (৩৬) নামের একজনকে আটক করে।

আকাশ (৩৬) শ্রীবরদী উপজেলার তাতিহাটি এলাকার সাদা মিয়ার ছেলে। কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মাদক আটকের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন, উদ্ধারকৃত মাদক ও গাড়ির সিজার মূল্য ২৩ লক্ষ ১৭ হাজার ৫ শত টাকা।

এ ঘটনায় বিজিবির নায়েক নাজমুল বাদী হয়ে 
ঝিনাইগাতি  থানায়  মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন এবং আটককৃত আকাশকে ঝিনাইগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022