1. admin@doeltv.com : admin :
ইসরায়েলি সেনাবাহিনীতে আরবি ভাষাভাষী মুখপাত্র হিসেবে কাজ করছেন মুসলিম নারী - OnlineTV
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ইসরায়েলি সেনাবাহিনীতে আরবি ভাষাভাষী মুখপাত্র হিসেবে কাজ করছেন মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩২ বার পঠিত
শেয়ার করুন

ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) আরবি ভাষাভাষী মুখপাত্র হিসেবে কাজ করছেন মুসলিম নারী লেফটেন্যান্ট কর্নেল এল্লা ওয়াউইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্যাপ্টেন এল্লা’ নামে পরিচিত ৩৬ বছর বয়সী এই কর্মকর্তা দীর্ঘ দুই দশক দায়িত্ব পালন করা কর্নেল আভিচাই আদ্রায়ির স্থলাভিষিক্ত হন। এল্লা ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ পদধারী মুসলিম নারী কর্মকর্তা।

এল্লা কেবল দাপ্তরিক বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ নন, পূর্বসূরি আদ্রায়ির মতো তিনিও সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে ভিডিওর মাধ্যমে আরব বিশ্বের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর বার্তা পৌঁছে দিচ্ছেন। সম্প্রতি ইরান-ইসরায়েল ও গাজার যুদ্ধ নিয়েও তাকে কথা বলতে দেখা গেছে।

ইসরায়েলের কালানসওয়া শহরের এক রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে ওঠা এল্লার জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া ছিল এক বিশাল চ্যালেঞ্জ। তার সম্প্রদায়ে এটি অত্যন্ত অস্বাভাবিক এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত। ২০১৩ সালে ২৪ বছর বয়সে আইডিএফ-এ যোগদান তিনি। ২০২১ সালে প্রথম মুসলিম নারী হিসেবে ‘মেজর’ পদে পদোন্নতি এবং আদ্রায়ির ডেপুটি হিসেবে নিয়োগ পান। ২০২৬ সালে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হয়ে মূল মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন।

নিজেকে একজন গর্বিত ইসরায়েলি হিসেবে পরিচয় দিয়ে এল্লা বিভিন্ন গণমাধ্যমে বলেন, “আমি অন্তরে একজন ইসরায়েলি এবং এই সেনাবাহিনীই আমার সাফল্যের পথ।”

এল্লার এই অবস্থান আরব ও মুসলিম বিশ্বে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিলেও, মরক্কোর সাফা শামার মতো কেউ কেউ তাকে সাহসী আরব নারী’ হিসেবে প্রশংসাও করেছেন।

ইসরায়েলে আরব মুসলিমদের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। অধিকাংশ আরব মুসলিম নিজেদের ফিলিস্তিনি হিসেবে পরিচয় দেন, যার ফলে এই বাহিনীতে যোগ দেওয়াকে সমাজ এখনো সহজভাবে নিতে পারছে না। তবে এল্লা মনে করেন, সেনাবাহিনীতে যোগ দেওয়া ইসরায়েলি সমাজের মূলধারায় যুক্ত হওয়ার একটি বড় প্রবেশদ্বার।
বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে এল্লার সাবলীল উপস্থাপনা এবং আরব সংস্কৃতির ওপর দখলকে ইসরায়েলের বয়ান প্রচারে আইডিএফ-এর জন্য একটি বিশেষ কৌশলগত সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

সূত্রঃ- টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022