1. admin@doeltv.com : admin :
সংরক্ষিত নারী আসন শেরপুর–জামালপুরে আলোচনায় কেন্দ্রীয় নেত্রী নিপু - OnlineTV
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসন শেরপুর–জামালপুরে আলোচনায় কেন্দ্রীয় নেত্রী নিপু

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩ বার পঠিত
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর–জামালপুর সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যেসব নাম ঘুরে ফিরে আসছে, তার মধ্যে অন্যতম স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক পারভেছুন নাহার নিপু।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নিজের অবস্থান তৈরি করেছেন। সংগঠনের নানা কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি ও নেতৃত্বের কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংরক্ষিত নারী আসনের জন্য দল সাধারণত অভিজ্ঞ, ত্যাগী এবং সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত নেত্রীদের মূল্যায়ন করে থাকে। সেই বিবেচনায় পারভেছুন নাহার নিপুর নামও সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় উঠে এসেছে। যদিও এ বিষয়ে এখনো দলীয়ভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

রাজনৈতিক মহলের মতে, তৃণমূল রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় নেত্রী হিসেবে পারভেছুন নাহার নিপু ইতোমধ্যে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিশেষ করে শেরপুর ও জামালপুর অঞ্চলের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ও সম্পৃক্ততা তাকে আলোচনায় এগিয়ে রাখছে।

এ বিষয়ে পারভেছুন নাহার নিপু বলেন, “শেরপুর একটি সম্ভাবনাময় কিন্তু কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এখানে আরও অনেক কাজ করার সুযোগ রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে শেরপুরকে একটি আধুনিক ও উন্নত জেলায় পরিণত করার স্বপ্ন দেখি।”

এদিকে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত নেত্রীদের মূল্যায়ন করা হলে সংরক্ষিত নারী আসনের মনোনয়নের আলোচনায় পারভেছুন নাহার নিপুর মতো নেত্রীরা গুরুত্ব পেতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022