1. admin@doeltv.com : admin :
জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কারে ব্যর্থ সরকার-নাহিদ ইসলাম - OnlineTV
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কারে ব্যর্থ সরকার-নাহিদ ইসলাম

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩১ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কারে ব্যর্থ সরকার: নাহিদ ইসলাম
শেয়ার করুন

জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কারে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিদেশি রাষ্ট্রদূত ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতারে অংশ নিয়ে এমন অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সরকার জনআকাঙ্ক্ষার জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কারে ব্যর্থ হয়েছে। সরকার গঠনের প্রথম দিনেই জনরায়কে উপেক্ষা করা খুবই উদ্বেগজনক।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দিয়ে সরকার তার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। এ সময় জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারে উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022