1. admin@doeltv.com : admin :
ফেব্রুয়ারিতে ৪ হাজারের বেশি মামলা নিষ্পত্তি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে - OnlineTV
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে ৪ হাজারের বেশি মামলা নিষ্পত্তি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে

আদালত ডেস্কঃ-
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পঠিত
শেয়ার করুন

ঢাকা মহানগরে গত ফেব্রুয়ারি মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে ৪ হাজারের বেশি ফৌজদারি ও ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হওয়া হাজারো আসামির বিরুদ্ধে জরিমানা ও বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মোট ২ হাজার ২৭৩টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। একই সময়ে ট্রাফিক সংক্রান্ত ১ হাজার ৭৭৮টি মামলারও নিষ্পত্তি হয়েছে।

আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ফেব্রুয়ারি মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগ অভিযান চালিয়ে ৩ হাজার ৭০৬ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার আদালতে মামলা পরিচালনা করা হয়।

সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২ হাজার ১১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ফৌজদারি মামলায় মোট ২ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, ট্রাফিক বিভাগের করা মামলাগুলোর মধ্যে ফেব্রুয়ারি মাসে ১ হাজার ৭৭৮টি মামলার নিষ্পত্তি হয়। এসব মামলায় মোট ৬ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, গুরুতর নয় এমন অপরাধ এবং তুলনামূলক লঘু শাস্তিযোগ্য অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আওতায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিচালনা করা হয়। এর মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022