শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপির সাথে নকলা পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা কমিটির সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) নকলা পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন নকলা পৌরসভার প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় পৌরসভার উন্নয়ন কার্যক্রম জোরদার করা, নাগরিক সেবা সহজীকরণ এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এমপি ফাহিম চৌধুরী পৌরবাসীর কল্যাণে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।