1. admin@doeltv.com : admin :
রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেয়া অবৈধ ঘোষণা চেয়ে রিট - OnlineTV
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেয়া অবৈধ ঘোষণা চেয়ে রিট

আদালত ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত
শেয়ার করুন

দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেয়া অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে রিটে জুলাই অভ্যুত্থানে ‘নীরব ভূমিকার’ কারণে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতিরও মানবতাবিরোধী অপরাধের তদন্ত চাওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশ পাঠান।

আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধন করতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে ওই আইনি নোটিশ পাঠান আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।

এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও ওই আইনি নোটিশে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022