শেরপুরের নালিতাবাড়ীতে আলোকবিন্দু নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ রোববার পৌর শহরের আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়।
আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সারোয়ার হোসাইন, প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ীর নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মানব কল্যাণ সংস্থা ইনসাফ এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, দরিদ্র তহবিল সংস্থার পরিচালক হাসান মিয়া, ইউনাইটেড ফর হিউম্যানিটির সাধারণ সম্পাদক সাদ আল জুনাইদ, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রতিনিধি খন্দকার জান্নাতুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবী কায়েস প্রমুখ।
পরে ইরানসহ সারাবিশ্বের নির্যাতিত মুসলিম উম্মাহ এবং সম্প্রতী সড়ক দুর্ঘটনায় নিহত নালিতাবাড়ীর স্বেচ্ছাসেবী খোরশেদ আলম রাব্বীর মাগফেরাতের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আন নূর আদর্শ মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহদী হাসান।
এসময় আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা, সকল পর্যায়ের সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।