জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানার রোজাদারের নিজ উদ্যোগে ইফতার করালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মামুন খাঁন। শনিবার বিকালে উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজু মাস্টার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ খাঁন মাষ্টার, সোনাপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আল ইমরান মন্ডল, এ্যাডভোকেট মোঃ মাসুদ রানা, দাউদপুর ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মোহাম্মদ আলী সাগর, বাগজানা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মোঃ রাজিব হোসেন, মোঃ মহব্বত হোসেন, মোঃ আইয়ুব আলী ও মোঃ মেজবাহ উল মেজবা সহ অনেকেই। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন স্থানীয় যুবদল নেতা মোঃ মনসুর হোসেন।