1. admin@doeltv.com : admin :
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়া গাড়ি পড়লো খাদে - OnlineTV
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়া গাড়ি পড়লো খাদে

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত
শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়াও আহত হয়েছেন কনস্টেবল মহিউদ্দিন,মেহেদী হাসান, জহির রায়হান, আবদুস সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এবং গুরুত্বর আহত দুজনকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি গাড়ি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে ভেলানগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

প্রসঙ্গতঃ জুমার নামাজের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান জোনায়েদ সাকি। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022