1. admin@doeltv.com : admin :
রাষ্ট্রপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জামায়াত আমিরের - OnlineTV
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জামায়াত আমিরের

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত
শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন, ৫ আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক তথ্য চেপে গেছেন। তিনি বলেন, ‘কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি (রাষ্ট্রপতি) উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তী সময়ে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। অথচ এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি।’

কোটি কোটি মানুষের সামনে দেয়া পূর্বের বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের অমিল নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন–তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়।’

সম্প্রতি ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে প্রাণ খুলে কথা বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর পরই এ নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022