1. admin@doeltv.com : admin :
পিরোজপুরে একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে ঘরে লুটপাট - OnlineTV
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

পিরোজপুরে একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে ঘরে লুটপাট

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত
শেয়ার করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে একই পরিবারের তিনজনকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামে এ ঘটনা ঘটে।

‎ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎অসুস্থরা হলেন: ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামের এনামুল হক (৫০) তার স্ত্রী মরিয়ম (৪৫) এবং মেয়ে সাবিহা (২০)।

‎ভুক্তভোগী এনামুল হকের ছেলে সাজিদ বলেন, সকাল বেলা পাশের বাড়ির লোকজন বাসায় গিয়ে দেখেন পিছনের দরজা খোলা। পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে আছেন। ঘরের সবকিছু এলোমেলো পড়ে আছে। সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্বৃত্তরা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছিলো দুর্বৃত্তরা।

‎পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক শংযুক্তা সাহা বলেন, ‘সকালে আমাদের হাসপাতালে তিনজনকে অচেতন অবস্থায় নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে অচেতন হওয়ার মূল কারণ জানা যাবে না।’

এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022