1. admin@doeltv.com : admin :
বিগত সরকারের আমলের ১০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন - OnlineTV
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিগত সরকারের আমলের ১০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

আদালত ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার পঠিত
শেয়ার করুন

রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পুলিশ প্রশাসনে শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনা হবে এবং ধাপে ধাপে রদবদল কার্যকর করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে এবং এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সরকার। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022