বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমের টেস্ট রানের (পরীক্ষামূলক চালু) কারণে কিছু গ্রাহকের মোবাইল সংযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এই সমস্যা চলতে পারে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসি কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার সময় ডিরেজিস্ট্রেশনবিহীন সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে অ্যামটব।