1. admin@doeltv.com : admin :
বগুড়ায় এনসিপি নেতা আটক - OnlineTV
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বগুড়ায় এনসিপি নেতা আটক

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পঠিত
শেয়ার করুন

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(২১ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে আটক করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগে রুবেল প্রামানিক নামের একজন গত ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের আগস্ট মাসে ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পানকালে মিজানুরসহ আরও ৪ থেকে ৫ জন মোটরসাইকেলে এসে রুবেল প্রামানিককে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করা হয় এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়া হয়। পরে রুবেল সদর থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেন। সেই মামলায় ওয়ারেন্ট থাকায় সাগরকে আটক করে পুলিশ।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, আটক মিজানুর রহমান সাগরকে বিকালে কারাগারে পাঠানো হয়েছে।

এনসিপি বগুড়া জেলা কমিটির আহবায়ক এম এস এ সুলতান জানান, সাগর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব। সাংবাদিকদের মাধ্যমেই তার আটকের কথা জানতে পেরেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022