1. admin@doeltv.com : admin :
পাঁচবিবিতে মুকুলে ভরপুর আমগাছ - OnlineTV
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

পাঁচবিবিতে মুকুলে ভরপুর আমগাছ

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্র আম গাছের ডালগুলো মুকুলে ভরে গেছে। মুকুলের উপর মৌ নাচানাচি করছে সে সংগে মধু সংগ্রহ করছে। আর মুকুলের ছড়ানো ঘ্রাণ পথচারীদের বিমোহিত করছে।

উপজেলার কাঁচা-পাকা ও গ্রামীণ রাস্তার ধার, পুকুরপাড়, বসতবাড়ির চারপাশের ফাঁকা জায়গা ও বানিজ্যিকভাবে লাগানো আম বাগান মুকুলে ভরপুর দেখা যায়। উপজেলার আয়মা জামালপুর চারমাথায় মোঃ মোস্তাক আহম্মেদ সোহেলের ব্যবসা প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় আম গাছের চারা রোপণ করে। আমের মুকুলে গাছের পাতা ঢেকে গেছে। সোহেল বলেন, ৪’বছর আগে ব্যানানা ম্যাঙ্গো জাতের ৪’টি চারা রোপণ করেছি। গত বছরের চেয়ে এবছর গাছে অতিরিক্ত ফুল ধরেছে বলে জানান সোহেল।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, সাধারণত হিমসাগর, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া ও ফজলি জাতের আম চাষ হয়ে থাকে। আমে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022