জয়পুরহাটের পাঁচবিবি পৌর কর্তৃপক্ষ উপজেলার সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড, সব শ্রেণী পেশার মানুষের ধর্মীয়, সংস্কৃতিক, পারিবারিক বিয়ে-আকিকা সহ বিভিন্ন অনুষ্ঠানগুলো স্বাচ্ছন্দে পালনের লক্ষ্যে পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ করে। এসব অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়ন তৈরির কোন রান্নাঘর ছিল না। হঠাৎ দূর্যোগ আবহাওয়ার কারণে বৃষ্টি-বাদলে কাজের ছন্দপতন ঘটত এবং সমস্যায় পরতে হতো আয়োজক কমিটির। বৃষ্টি বাদলের হাত থেকে রক্ষা পেতে পাঁচবিবির ইউএনও এবং পৌর প্রশাসক মোঃ সেলিম আহমেদ আধুনিক মানের একটি রন্ধনশালা নির্মাণের উদ্যোগ নেয়। পৌরসভার অর্থায়নে প্রায় সাড়ে ৫’লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রান্নাঘরটি নির্মাণ করা হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ সেলিম আহমেদ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মারুফ হাসান উপস্থিত ছিলেন।