1. admin@doeltv.com : admin :
দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার - OnlineTV
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭ বার পঠিত
শেয়ার করুন

দেশের আকাশে (১৮ ফেব্রুয়ারি) বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে রোজা শুরু। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্যদিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।

দেশের আকাশে (১৮ ফেব্রুয়ারি) বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এখন পর্যন্ত চারটি দেশ আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ জানিয়েছে।

দেশগুলো হচ্ছেঃ-

ওমান

ওমান ঘোষণা করেছে, (১৮ ফেব্রুয়ারি) বুধবার শাবান মাসের শেষ দিন এবং (১৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রমজানের প্রথম দিন। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার কোনো গভর্নরেট বা অঞ্চল থেকেই চাঁদ দেখা সম্ভব হবে না। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ওই দিন চাঁদ দেখা অসম্ভব হওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

তুরস্ক

তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে,  (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিশ্বের কোনো আরব বা ইসলামি দেশ, এমনকি আমেরিকাতেও চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে (১৮ ফেব্রুয়ারি) বুধবার চাঁদ দেখার জোর সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে (১৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে বলে তারা জানিয়েছে।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলও একই সিদ্ধান্ত জানিয়েছে। দেশটির মুফতির নেতৃত্বে গঠিত কাউন্সিল নিশ্চিত করেছে যে,  (১৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে, (১৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামাদ জানিয়েছেন, (১৮ ফেব্রুয়ারি) বুধবার সূর্যাস্তের পর তারাবির নামাজের মাধ্যমে রমজানের প্রথম রাত শুরু হবে।

কাউন্সিল জানিয়েছে, বৈজ্ঞানিকভাবে যখন চাঁদ দেখা অসম্ভব বলে নিশ্চিত হয়, তখন তার বিপরীত কোনো দাবি গ্রহণযোগ্য নয়। সেই অনুযায়ী (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার চাঁদ দেখা সম্ভব নয় বলে (১৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে রোজা শুরু নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022