1. admin@doeltv.com : admin :
পাঁচবিবিতে হলুদের চাষ বৃদ্ধি পেয়েছে - OnlineTV
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

পাঁচবিবিতে হলুদের চাষ বৃদ্ধি পেয়েছে

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পঠিত
শেয়ার করুন

সবধরনের তরকারি রান্নার মসলা হিসাবে ব্যবহার হয় হলুদ। রান্নাঘর ছাড়াও মসলা অনেক ধরনের প্রসাধনী তৈরি ও রং শিল্পর কাঁচামাল হিসাবে হলুদ ব্যবহার হয়। নানান কাজে ব্যবহৃত হলুদ জয়পুরহাটের পাঁচবিবির সর্বত্র কৃষকরা এর চাষাবাদ করছে। খরচ কম লাভ বেশি হওয়ায় উপজেলার কৃষকরা উচ্চফলনশীল মরিচবাটি, বোল্ডার ও গাঙ্গনি সহ অনেক জাতের হলুদ চাষ। পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, রাজশাহী, নওগাঁ, রাজবাড়ী, ময়মনসিংহ ও নীলফামারী এসব জেলায় মুলত হলুদ চাষ ব্যাপক হলেও এ উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার সীমান্তবর্তী কড়িয়া গ্রামের চাষি নওশাদ মন্ডল বলেন, এ বছর ১’বিঘা জমিতে মরিচবাটি হলুদ চাষ করেছি। অন্য ফসলের তুলনায় হলুদ চাষে খরচ কম ও রোগবালাই কম এছাড়া শ্রমিক খরচ কম, রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করতে হয় না এ কারনে লাভ ভালো হয়েছে। স্থানীয় পাইকার শহিদুল ইসলাম বলেন, কৃষকের নিকট থেকে হলুদ কিনে দেশের বিভিন্ন আড়তে পৌঁছে দেই।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, এ বছর উপজেলার ১০৫’হে: জমিতে হলুদ চাষ হয়েছে। হলুদের জমিতে সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসল চাষ করা যায়। হলুদে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি-৬, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিন। এতে বিদ্যমান কারকিউমিন রাসায়নিক উপাদানটি স্বতন্ত্র রং ও গন্ধ দেয় এবং রোগ প্রতিরোধ করে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022