1. admin@doeltv.com : admin :
ভোটে পরাজিত হলেও সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী! - OnlineTV
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ভোটে পরাজিত হলেও সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী!

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন ১১-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে দলের সূত্রে জানা গেছে, তিনি জাতীয় সংসদের উচ্চকক্ষে (সিনেটে) যাওয়ার সম্ভাবনা রাখতে পারেন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয় এবং জুলাই সনদের আলোকে গঠিত ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়ে মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩.২১ শতাংশ। এই হিসেবে উচ্চকক্ষে দলের অন্তত তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্র বলছে, সম্ভাব্য তিন সদস্যের তালিকায় সবার ওপরে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে জোট ও দলের ভেতরে আলোচনায় তার নাম সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি তিনি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তবে উচ্চকক্ষের সদস্য পদ থেকে সরে দাঁড়াতে হতে পারে।

ঢাকা-৮ আসনের বেসরকারি ফলাফলে দেখা যায়, মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৩৬ ভোট, আর নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট—ব্যবধান মাত্র পাঁচ হাজারের বেশি।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।

সূত্রঃ-দেশ রূপান্তর

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022