1. admin@doeltv.com : admin :
পাবনায় ডিসি‌‌ অফিস ঘেরাও করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ - OnlineTV
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

পাবনায় ডিসি‌‌ অফিস ঘেরাও করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২ বার পঠিত
শেয়ার করুন

পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় পাবনা-৩ ও পাবনা-৪ আসনের বিএনপির নেতাকর্মীরা।

এসময় ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’সহ ভোট পুনঃগণনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ ঘিরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান গেট বন্ধ করে দেয়া হয়েছে। কার্যালয়ের সামনে পুলিশ, বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গতঃ পাবনা-৪ আসনে ৩ হাজার‌ ৮০১ ভোটের ব্যবধানে জামায়াতের আবু তালেব মন্ডল বিজয়ী হোন। আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।

পাবনা-৩ আসনে ৩ হাজার ২৬৯ ভোটে বিজয়ী হোন জামায়াতের মাওলানা আলী আজগার। মাওলানা আলী আজগার পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022