1. admin@doeltv.com : admin :
পোলিং এজেন্ট স্বাক্ষরিত ২৩ ফাঁকা রেজাল্ট শিট জব্দ, প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার - OnlineTV
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

পোলিং এজেন্ট স্বাক্ষরিত ২৩ ফাঁকা রেজাল্ট শিট জব্দ, প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত
শেয়ার করুন

পোলিং এজেন্ট স্বাক্ষরিত ২৩ ফাঁকা রেজাল্ট শিট জব্দ
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের একটি কেন্দ্রে ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের আগাম স্বাক্ষর নেওয়ায় প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে প্রশাসন।

বুধবার রাতে কালীগঞ্জের সলিমুন্নেছা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ মাসউদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরাকে প্রত্যাহার এবং নতুন রেজাল্ট শিট প্রদান করা হয়েছে।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন, সংবাদকর্মী, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে পোলিং এজেন্ট স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করা হয়।

সেলিম রেজা ডেইলি স্টারকে বলেন, ‘একজন ব্যক্তি জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেবের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগের কাগজপত্র জমা দিতে গেলে প্রিসাইডিং কর্মকর্তা কাজ এগিয়ে রাখার জন্য ব্ল্যাংক রেজাল্ট শিটে তার স্বাক্ষর নিয়ে নেন। এটা প্রিসাইডিং কর্মকর্তার ভুল। তিনি আমাদের কাছে ভুল স্বীকার করেছেন।’

তিনি জানান, একজন এজেন্টের দেওয়া অভিযোগ যাচাই করতে গিয়ে এই বিষয়টি সামনে আসে।

তবে জেসমিন আরা জানান, স্বাক্ষর করা ব্যক্তিদের একজন দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট এবং অন্যজন ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট।

আব্দুল্লাহ মাসউদ ডেইলি স্টারকে বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে জেসমিন আরাকে প্রত্যাহার করে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে যোগদান করেছেন। আমরা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022