জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রগুলোতে প্রশাসনের সরব উপস্থিতি দেখা যায়। ভোটকেন্দ্রের যেকোনো অপৃতিকর পরিস্থিতি এড়াতে এবং নির্দ্বিধায় ভোটারদের ভোট প্রদানের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সকাল থেকেই প্রশাসন কাজ করছেন।
উপজেলার রাইগ্রাম উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন পুলিশ ও বিজিবি সহ সরব উপস্থিতি দেখা যায়। তিনি বলেন, ভোটার ভোট কেন্দ্রে স্বতঃফূর্ত ভাবে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এলক্ষ্যে কাজ করা হচ্ছে। সে কারণে উপজেলায় নজরদারি করা হচ্ছে। ঝুঁকিপূর্ন কেন্দ্রেগুলো নিরাপত্তা, গোয়েন্দা নজরদারী, আইনশৃংখলা বাহিনীর টহল, সিসিটিভি স্থাপন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবস্থাও করা হয়েছে বলে, জানান তিনি। উপজেলায় ৫’জন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের পাশাপাশি র্যাব, ৬’প্লাটুন বিজিবি, পুলিশের মোবাইল টিম, আনসার বাহিনী, স্ট্রাইকিং টিম ও ২’শ ৭৫’জন পুলিশ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে।