1. admin@doeltv.com : admin :
শেরপুরে সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - OnlineTV
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শেরপুরে সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩ বার পঠিত
শেয়ার করুন

শেরপুর সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও সহশিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

৯ ফেব্রুয়ারি সোমবার কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. জ. এম. রেজাউল করিম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আ. বাছেত এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাছুদুজ্জামান।

ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন সহযোগী অধ্যাপক (ইংরেজি) আবু রায়হান মো. আল বেরুনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ-
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম (মুরাদ), ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল আলিম (তালুকদার), বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা মমতাজ এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ। এছাড়া সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে প্রতিযোগিতার সফল আয়োজন নিশ্চিত করেছেন।

দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মোট ১২টি ইভেন্টে অংশগ্রহণ করেছেন। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে ১০০ মিটার দৌড়, দাবা, ক্যারম (একক), দীর্ঘ লাফ এবং ব্যাডমিন্টন (একক)। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ২০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, ক্যারম (দ্বৈত), ব্যাডমিন্টন (দ্বৈত) এবং ভারসাম্য দৌড়। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, এধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022