1. admin@doeltv.com : admin :
কান্না জড়িত কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে সৎ নেতৃত্বের ডাক গোলাম কিবরিয়ার - OnlineTV
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

কান্না জড়িত কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে সৎ নেতৃত্বের ডাক গোলাম কিবরিয়ার

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ বার পঠিত
শেয়ার করুন

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি কান্না জড়িত কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে সৎ নেতৃত্বের ডাক দিয়েছেন। তিনি বলেন, “এই জনপদকে আর দুর্নীতি ও লুটপাটের হাতে ছেড়ে দেওয়া হবে না। আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে আমি ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।”

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারনার শেষ দিনে নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শেরপুর জেলার এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, বঞ্চনা এবং দুর্নীতির শিকার হয়েছেন। লুটপাট, অনিয়ম ও স্বার্থান্বেষী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাই জনগণকে এই অবস্থা থেকে মুক্ত করতে সৎ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের বিকল্প নেই।

এতে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে জকসু নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ ও প্রধান অতিথির বক্তব্য রাখেন তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান। তারা শেরপুর-২ আসনকে দুর্নীতিমুক্ত ও সুশাসনের পথে ফেরানোর লক্ষ্যে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়াকে ভোট দিয়ে জয়ী করতে প্রত্যয় ব্যক্ত করেন।

এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির সমর্থনে ভোটারের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। এছাড়া ওই জনসভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মো. দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022