1. admin@doeltv.com : admin :
পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন - OnlineTV
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত
শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি মৃত গমতুল্লাহ মন্ডলের ছেলে ছিল। সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী শ্রীমন্তপুর গ্রামের বাড়িতে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন এসময় উপস্থিত ছিলেন এবং রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। মৃতকালে বীর মুক্তিযোদ্ধাকে সম্মানজানাতে জাতীয় পতাকা দিয়ে মরদেহে ঢেকে রাখা হয় ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে ও বিউগলে সুর বাজানো হয়। ১’মিনিট নীরবতা পালন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ধরঞ্জী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বার্ধক্য জনিত কারণে তিনি ৮৫ বছর বয়সে মারা যান। মরহুম এ বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক ছিলেন। ৭১’সালে তিনি ৭নং সেক্টরে যুদ্ধ করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022