1. admin@doeltv.com : admin :
জামায়াত ও বিএনপির তুমুল সংঘর্ষ - OnlineTV
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

জামায়াত ও বিএনপির তুমুল সংঘর্ষ

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত
শেয়ার করুন

পটুয়াখালীর বাউফলে জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মুলভূখন্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেনঃ-

জামাল মৃধা (২২), আমিনুল ইসলাম (৩৭), জুয়েল (৩৩), নয়ন (১৭), লিমা জাহান (২৫), শাহজালাল (২০), সুজন (২৬), শহিদুল বেপারী (২৭), হাফেজ আনিসুর রহমান (৫৫), আমিনুল মাতব্বর (৩০), সোহাগ (৩০), সাইফুল (৪০), জিসান (২৫), সজিব (১৭), রোজিনা বেগম (৩০), দেলোয়ার গাজীসহ (৫৮) অন্তত ২৫ জন।

এদের মধ্যে জামাল মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, জামায়াতের কয়েজন কর্মী ওই এলাকায় নির্বাচনী প্রচারের কাজে গেলে বিএনপির কয়েকজন সমর্থক টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে তাদেরকে হেনস্থা করে। এ সময় খবর পেয়ে প্রচারের অদূরে থাকা জামায়াতের লোকজন সেখানে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটার আঘাতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। ঘটনার পর দুপুরে পৌর সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের লোকজন। উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022