1. admin@doeltv.com : admin :
এবার নিজেকে স্বাধীনতার আসল ঘোষক বলে দাবি করলেন কাজী ইব্রাহীম - OnlineTV
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

এবার নিজেকে স্বাধীনতার আসল ঘোষক বলে দাবি করলেন কাজী ইব্রাহীম

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত
শেয়ার করুন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মুফতি কাজী ইব্রাহীম এক চাঞ্চল্যকর দাবি করেছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ১৯৭১ সালে গান পয়েন্টে দাঁড়িয়ে তিনিই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

এখানেই শেষ নয়, মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের বিরুদ্ধে ব্যবহৃত জনপ্রিয় স্লোগান ‘ধর ধর’ তাঁরই দেওয়া বলে তিনি দাবি করেন। ভিডিওটিতে কাজী ইব্রাহীমকে বেশ আত্মবিশ্বাসের সাথে এই ঐতিহাসিক বিষয়গুলো নিজের কৃতিত্ব হিসেবে প্রচার করতে দেখা যায়।

ঐতিহাসিক তথ্যের সাথে সাংঘর্ষিক এই বক্তব্যটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে ব্যাপক হাস্যরস ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একে ভিত্তিহীন এবং ইতিহাসের বিকৃতি হিসেবে অভিহিত করে সমালোচনা করছেন। বিতর্কিত নানা মন্তব্যের কারণে এর আগেও বিভিন্ন সময় আলোচনায় আসা এই ধর্মীয় বক্তার নতুন এই দাবি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022