1. admin@doeltv.com : admin :
সোচ্চার-এর জরিপ ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির - OnlineTV
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সোচ্চার-এর জরিপ ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির

নির্বাচনী ডেস্কঃ-
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত
শেয়ার করুন

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পাবেন ৩০ শতাংশ ভোট। এমন পূর্বাভাসই দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান ৪টি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

জরিপ অনুযায়ী, ঢাকা-১৫ আসনে ৩৯ দশমিক ৫ শতাংশ ভোটার ভোট দেবেন ডা. শফিকুর রহমানকে। বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পাবেন ৩০ শতাংশ ভোট। কাকে ভোট দেবেন, বলতে চান না ১২ দশমিক ১ শতাংশ ভোটার। এখনও সিদ্ধান্ত নেননি ১৪ দশমিক ৪ শতাংশ ভোটার এবং ভোট দেবেন না ৩ দশমিক ৩ শতাংশ ভোটার।

আসনটিতে দৈবচয়নের ভিত্তিতে নির্ধারিত ৫১৪ জন ভোটারের মধ্যে জরিপটি পরিচালনা করে সোচ্চার। যাদের মধ্যে ৩০৪ জন পুরুষ ও ২১০ জন নারী।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022