1. admin@doeltv.com : admin :
এক সাথেে ৩ শতাধিক সাংবাদিক ছাঁটাই - OnlineTV
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

এক সাথেে ৩ শতাধিক সাংবাদিক ছাঁটাই

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পঠিত
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে এক সাথে ৩০০ জনেরও বেশি নিউজরুম বা সংবাদকক্ষের সাংবাদিক ও কর্মীকে আকস্মিকভাবে ছাঁটাই করেছে দেশটির প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট।

বুধবার(৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রায় এক-তৃতীয়াংশ কর্মীকে বিদায় করে দেওয়া হয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা সিএনএন।

বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা বিভাগকে বার্ষিক লোকসান কমিয়ে এটিকে লাভজনক অবস্থায় ফিরিয়ে আনার টেকসই পথ খুঁজতে পরামর্শ দিয়েছেন মালিক জেফ বেজোস।

বুধবার বড় ছাঁটাইকে পত্রিকাটির নির্বাহী সম্পাদক ম্যাট মারে একটি ‘নতুন দিনের সূচনা’ বলে অভিহিত করেছেন।

বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জেফ বেজোস এখনো প্রকাশনাটির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি চান প্রতিষ্ঠানটি আরও বড় ও আধুনিক হয়ে উঠুক।’

তবে তিনি মালিক বেজোসের প্রতি আস্থা প্রকাশ করলেও সংবাদমাধ্যমটির অধিকাংশ সাংবাদিক এই দর্শনের সঙ্গে দ্বিমত পোষণ করছেন।

তাদের মতে, ‘বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করে বা খরচ কমিয়ে কোনো প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করা সম্ভব নয়। এ সময় অনেক সাংবাদিক উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন, বেজোস কি শেষ পর্যন্ত পত্রিকাটি বিক্রি করে দেবেন? কেউ কেউ পত্রিকাটির ঐতিহ্যের স্বার্থে একজন নতুন অভিভাবক বা মালিকের প্রয়োজনীয়তার কথাও বলছেন।’

বার্তা সংস্থা দ্য পোস্ট গিল্ড এক বিবৃতিতে জানায়, ‘যদি জেফ বেজোস ঐতিহাসিক এ প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে ইচ্ছুক না হন, তবে নতুন অভিভাবক খোঁজা প্রয়োজন। কারণ বহু প্রজন্ম ধরে ওয়াশিংটন পোস্ট লাখ লাখ মানুষের সেবা দিয়ে আসছে।’

প্রসঙ্গতঃ ২০১৩ সালে ২৫ কোটি ডলারে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফরি পি বেজোস ওয়াশিংটন পোস্টের মালিকানা কিনেছিলেন। তবে সাম্প্রতিক লোকসান ও কর্মী ছাঁটাইয়ের ঘটনায় পত্রিকাটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022